২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি চলছে

শিক্ষা, নৈতিকতা ও নেতৃত্ব

আধুনিক শিক্ষার সঙ্গে ইসলামী মূল্যবোধের সমন্বয়ে গড়ে উঠুক জ্ঞানী, নৈতিক মূল্যবোধসম্পন্ন ও ভবিষ্যৎ প্রজন্ম।

প্লে-৫ম শ্রেণি (পর্যায়ক্রমে ১০ম শ্রেণি) | প্রি হিফজ | হিফজুল কুরআন

ভর্তি

২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি চলছে — প্লে-৫ম শ্রেণি (পর্যায়ক্রমে ১০ম শ্রেণি)

আরও জানুন

একাডেমিক

প্লে-৫ম শ্রেণি (পর্যায়ক্রমে ১০ম শ্রেণি)

আরও জানুন
প্লে-৫ম শ্রেণি (পর্যায়ক্রমে ১০ম শ্রেণি)

পরিচিতি

তাহযিব গ্লোবাল একাডেমি সম্পর্কে

তাহযিব গ্লোবাল একাডেমি একটি ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান। এটি অন্যান্য প্রতিষ্ঠানের মত নয়, কেননা আমরা ন্যাশনাল কারিকুলাম (NCTB) এর পাশাপাশি হিফজুল কুরআন, আরবী, কুরআন, হাদীস, ফিকহসহ প্রয়োজনীয় ইসলামী বিষয় রেখেছি।

এটি কোনো গতানুগতিক শিক্ষালয় নয়, কেননা এতে ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি ইংরেজি ও আরবী ভাষা, বিজ্ঞান, গণিত, কম্পিউটার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কোডিং, রোবোটিক্স ইত্যাদি সকল আধুনিক জ্ঞান-বিজ্ঞান শিক্ষায় সমান গুরুত্ব দেওয়া হয়।

মদীনা ইউনিভার্সিটি, আল আজহার ইউনিভার্সিটি, UK, USA সহ দেশ-বিদেশের বরেণ্য স্কলারদের তত্ত্বাবধানে পরিচালিত — শায়খ ফজলে রাববি মাদানীর উদ্যোগ, পরিকল্পনা, উন্নয়ন ও বুদ্ধিবৃত্তিক চিন্তার ফসল।

আরও জানুন

আমাদের অঙ্গীকার

আমাদের ভিশন

তাহযিব গ্লোবাল একাডেমি এমন প্রজন্মের আশা করে, যারা হবে আধুনিক জ্ঞান-বিজ্ঞানে সমৃদ্ধ। ইসলাম ও মানবিক মূল্যবোধে দৃঢ়, নববী আদর্শে অনুপ্রাণিত, চারিত্রিক উৎকর্ষতা ও নেতৃত্বের ক্ষেত্রে আদর্শ। যারা মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে একইসাথে দুনিয়া ও আখেরাতের সর্বোচ্চ সফলতা অর্জন করবে।

আমাদের মিশন

এমন একটি প্রজন্ম গড়ে তোলা, যারা দুনিয়া ও আখিরাতের কল্যাণমুখী জীবন গঠন করবে। দেশ, সমাজ, রাষ্ট্র ও উম্মাহর কল্যাণে নিবেদিত, আধুনিক জ্ঞান-বিজ্ঞানে সমৃদ্ধ, খোদাভীরু ও একজন আদর্শ মুসলিম হিসেবে গড়ে তোলা আমাদের লক্ষ্য।

শায়খ ফজলে রাববি মাদানী
শায়খ ফজলে রাববি মাদানী প্রতিষ্ঠাতা চেয়ারম্যান

চেয়ারম্যানের বাণী

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

শিক্ষা একটি জাতির অগ্রযাত্রার মূল ভিত্তি। আর প্রকৃত শিক্ষা কেবল জ্ঞানার্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং তা মানুষের চিন্তা, চরিত্র, মূল্যবোধ ও জীবনদর্শনকে আলোকিত করে। একটি শিশুর সুশিক্ষা ও নৈতিক বিকাশের মধ্যেই নিহিত রয়েছে একটি সুন্দর সমাজ ও সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণের সম্ভাবনা।

আমরা বিশ্বাস করি, প্রকৃত শিক্ষা সেই শিক্ষা, যা একজন মানুষকে জ্ঞানী হওয়ার পাশাপাশি সৎ, দায়িত্বশীল, মানবিক ও আল্লাহভীরু হিসেবে গড়ে তোলে। আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা অর্জনের পাশাপাশি একজন শিক্ষার্থীর মধ্যে ইসলামী মূল্যবোধ, নৈতিকতা, শিষ্টাচার, আত্মমর্যাদা ও মানবকল্যাণের চেতনা বিকশিত হওয়া অপরিহার্য।

শায়খ ফজলে রাববি মাদানী চেয়ারম্যান, তাহযিব ফাউন্ডেশন

সম্পূর্ণ বাণী পড়ুন

আমাদের বিশেষত্ব

কেন আপনার আদরের সন্তানের জন্য আমাদেরকে বেছে নেবেন?

অনন্য সমন্বয়

National Curriculum ও হিফজুল কুরআনসহ মৌলিক ইসলাম এবং নীতি নৈতিকতা শিক্ষার অনন্য সমন্বয়।

বরেণ্য স্কলারদের তত্ত্বাবধান

মদীনা ইউনিভার্সিটি, আল আজহার ইউনিভার্সিটি, UK, USA সহ দেশ-বিদেশের বরেণ্য স্কলার ও শিক্ষাবিদদের পরামর্শ ও সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত।

আন্তর্জাতিক মানের হিফজ বিভাগ

দেশ ও দেশের বাইরের ক্বারী সাহেব দ্বারা নিয়মিত মাশক বা প্রাকটিস।

Trilingual Focused

বাংলার পাশাপাশি English ও Arabic — সংশ্লিষ্ট বিষয়ের ক্লাসগুলো ইংলিশ/আরবী/বাংলা ভাষায় নেয়া হয়।

ছোট ক্লাস, আলাদা শাখা

প্রতি ক্লাসে ২৫-৩০ জন শিক্ষার্থী। তৃতীয় শ্রেণি থেকে ছেলে-মেয়ে আলাদা।

চরিত্র ও নেতৃত্ব

শিক্ষার পাশাপাশি নৈতিকতা, সুন্দর চরিত্র গঠন ও বিশ্বমানের নেতৃত্ব তৈরিতে বিশেষ গুরুত্ব প্রদান।

উচ্চশিক্ষার পথ খোলা

চাইলে সরাসরি স্কুল/কলেজ কিংবা কওমি/আলিয়া মাদ্রাসায় ভর্তি; মদীনা ইউনিভার্সিটিসহ মধ্যপ্রাচ্যে পড়ার যোগ্যতা ও গাইডলাইন।

নিরাপদ ক্যাম্পাস

সিসিটিভি নিয়ন্ত্রিত পুরো ক্যাম্পাস, বায়োমেট্রিক হাজিরা ও অভিভাবককে অটোমেটিক ম্যাসেজ।

প্রত্যেকের আলাদা যত্ন

প্রত্যেক শিক্ষার্থীর আলাদা ফাইল; মাসিক ও বার্ষিক মূল্যায়নের মাধ্যমে নিয়মিত অগ্রগতি নিরীক্ষণ।

একাডেমিকস

আমাদের শিক্ষাকার্যক্রম

শিশুর বয়স ও বিকাশের স্তর অনুযায়ী আনন্দময়, কার্যকর ও মূল্যবোধভিত্তিক শিক্ষার পরিবেশ তৈরি করাই আমাদের লক্ষ্য।

GRADE 3

গ্রেড ৩

শিক্ষার ভিত্তিকে আরও শক্তিশালী করা এবং আত্মনির্ভর শেখার অভ্যাস তৈরি।

প্রোগ্রাম দেখুন

GRADE 5

গ্রেড ৫

প্রাথমিক স্তরের পূর্ণতা এবং পরবর্তী ধাপের জন্য প্রস্তুতি।

প্রোগ্রাম দেখুন

PRE-HIFZ

প্রি হিফজ (মক্তব, নাজেরা)

শুদ্ধ তিলাওয়াত, নাজেরা ও হিফজের প্রস্তুতি।

প্রোগ্রাম দেখুন

HIFZ

হিফজুল কুরআন

আন্তর্জাতিক মানের হিফজ — দেশ-বিদেশের ক্বারী সাহেবদের নিয়মিত মাশক।

প্রোগ্রাম দেখুন

আমাদের দর্শন

আমাদের শিক্ষা পদ্ধতি

  1. 01

    Academic Excellence

    জ্ঞান ও একাডেমিক দক্ষতা

  2. 02

    Islamic Values

    ঈমান, আদব ও নৈতিকতা

  3. 03

    Character Building

    শৃঙ্খলা, দায়িত্ববোধ ও মানবিকতা

  4. 04

    Life Skills

    যোগাযোগ, সৃজনশীলতা ও নেতৃত্ব

আমাদের লক্ষ্য শুধু ভালো শিক্ষার্থী নয় — খোদাভীরু ও নীতি-নৈতিকতা সম্পন্ন মানুষ তৈরি করা।

ইসলামী শিক্ষা

শিক্ষার সঙ্গে ইসলামী মূল্যবোধ

তাহযিবে ইসলামি শিক্ষা শিক্ষার্থীর বয়স ও প্রয়োজন অনুযায়ী সিলেবাস সাজানো হয়েছে, যাতে তারা ছোটবেলা থেকেই ইসলামের মৌলিক শিক্ষা জানার পাশাপাশি তা দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে শেখে।

আরও জানুন

পাঠ্যসূচিতে যা থাকছে

  • কুরআন
  • হাদীস
  • প্রয়োজনীয় সূরা
  • দৈনন্দিন দোয়া
  • সালাত
  • আদব ও আখলাক
  • সীরাত
  • ইসলামি ইতিহাস
  • ইসলামের মৌলিক শিক্ষা

campus_eyebrow

গোবিন্দগঞ্জ ক্যাম্পাস

হীরক রোড, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা

শিশুদের শেখা, বেড়ে ওঠা ও আনন্দের জন্য একটি সুন্দর, পরিচ্ছন্ন, নিরাপদ ও শিশুবান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যেই আমাদের গোবিন্দগঞ্জ ক্যাম্পাস।

সুযোগ-সুবিধা

  • আরামদায়ক ও মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ
  • শিখন উপকরণ
  • ডে/নাইট কেয়ার সুবিধা
  • অ্যাক্টিভিটি স্পেস
  • সিসিটিভি নজরদারি
  • পরিচ্ছন্ন পরিবেশ
ক্যাম্পাস সম্পর্কে জানুন

সহশিক্ষা কার্যক্রম

শেখার বাইরে শেখা

শ্রেণিকক্ষের শিক্ষার পাশাপাশি বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস, সামাজিকতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে আমরা গুরুত্ব দিই।

  • পাবলিক স্পিকিং
  • পাঠাভ্যাস
  • ইসলামি কার্যক্রম
  • হালাল খেলাধুলা
  • আর্ট, ক্রাফট ও সাংস্কৃতিক কার্যক্রম
  • প্রতিযোগিতা

ভর্তি ২০২৭

আপনার সন্তানের সুন্দর ভবিষ্যতের যাত্রা শুরু হোক তাহযিবে।

২০২৭ শিক্ষাবর্ষে প্লে থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ভর্তি চলছে (পর্যায়ক্রমে ১০ম শ্রেণি)। পাশাপাশি মক্তব, প্রি হিফজ ও হিফজুল কুরআন বিভাগে ভর্তি চলছে।

ভর্তি প্রক্রিয়া

  1. ০১

    আবেদন

    অনলাইনে আবেদন করুন।

  2. ০২

    মূল্যায়ন

    প্রয়োজন অনুযায়ী মূল্যায়ন/সাক্ষাৎকার।

  3. ০৩

    ভর্তি

    প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে ভর্তি নিশ্চিত করুন।

হালনাগাদ

সর্বশেষ সংবাদ ও নোটিশ

সর্বশেষ সংবাদ

সব সংবাদ

ইভেন্ট

আমাদের আয়োজন

অভিভাবকদের কথা

অভিভাবকদের আস্থা

তাহযিবে আমরা আমাদের সন্তানের পড়াশোনার পাশাপাশি তার চরিত্র ও মূল্যবোধের দিকটিও গুরুত্ব পেতে দেখছি।

মোঃ রফিকুল ইসলাম অভিভাবক — আয়েশা, গ্রেড ২

প্রশ্নোত্তর

সাধারণ জিজ্ঞাসা

উত্তর পাননি? আমাদের কল করুন ০১৯৮০০০০৯২৫

যোগাযোগ

আমাদের সঙ্গে যোগাযোগ করুন

বার্তা পাঠান