আমাদের ভিশন
জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ একটি আলোকিত প্রজন্ম গড়ে তোলা।
তাহযিব গ্লোবাল একাডেমি একটি আধুনিক ও মূল্যবোধভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান। আমরা বিশ্বাস করি, একটি শিশুর শিক্ষা শুধু পাঠ্যবই ও পরীক্ষার ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়। তাই আধুনিক ও মানসম্মত শিক্ষার…
তাহযিব গ্লোবাল একাডেমি একটি আধুনিক ও মূল্যবোধভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান। আমরা বিশ্বাস করি, একটি শিশুর শিক্ষা শুধু পাঠ্যবই ও পরীক্ষার ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়।
তাই আধুনিক ও মানসম্মত শিক্ষার পাশাপাশি ইসলামী মূল্যবোধ, আদব-আখলাক, নৈতিকতা, সৃজনশীলতা ও জীবনদক্ষতার সমন্বয়ের মাধ্যমে শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ বিকাশে আমরা গুরুত্ব দিই।
আমাদের লক্ষ্য — জ্ঞানী, চরিত্রবান, দায়িত্বশীল ও সমাজের জন্য কল্যাণকর একটি প্রজন্ম গড়ে তোলা।
আমাদের অঙ্গীকার
জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ একটি আলোকিত প্রজন্ম গড়ে তোলা।
আধুনিক ও মানসম্মত শিক্ষার সঙ্গে ইসলামী মূল্যবোধ, চরিত্র গঠন, সৃজনশীলতা ও জীবনদক্ষতার সমন্বয়ের মাধ্যমে শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ বিকাশ নিশ্চিত করা।
আমাদের বৈশিষ্ট্য
যুগোপযোগী ও শিশুবান্ধব শিক্ষণপদ্ধতি।
কুরআন-সুন্নাহভিত্তিক মৌলিক শিক্ষা ও মূল্যবোধ।
আদব, আখলাক, শৃঙ্খলা ও দায়িত্ববোধের চর্চা।
শিক্ষার্থীর চিন্তা, কল্পনা ও সমস্যা সমাধানের সক্ষমতা বিকাশ।
খেলাধুলা, শিল্প, সাংস্কৃতিক ও বিভিন্ন সৃজনশীল কার্যক্রম।
শিশুবান্ধব, পরিচ্ছন্ন ও নিরাপদ শিক্ষার পরিবেশ।
আমাদের দর্শন
জ্ঞান ও একাডেমিক দক্ষতা
ঈমান, আদব ও নৈতিকতা
শৃঙ্খলা, দায়িত্ববোধ ও মানবিকতা
যোগাযোগ, সৃজনশীলতা ও নেতৃত্ব
আমাদের লক্ষ্য শুধু ভালো শিক্ষার্থী নয় — খোদাভীরু ও নীতি-নৈতিকতা সম্পন্ন মানুষ তৈরি করা।
ভর্তি ২০২৬
২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম চলছে।
অনলাইনে আবেদন করুন।
প্রয়োজন অনুযায়ী মূল্যায়ন/সাক্ষাৎকার।
প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে ভর্তি নিশ্চিত করুন।